Boxed Width - True/False

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার সর্বোত্তম উপায় বা মাধ্যমগুলো কী?

 

image from google

মানুষের দিকে তাকিয়ে হাসবেন। কেউ নিজে থেকে আপনার সাথে কথা বলতে আসলে সুন্দর করে কথা বলা।

সালাম দিবেন, হোক সে আপনার থেকে বয়সে বা পদবীতে ছোট। আমি মুসলিম ধর্মাবলম্বি না হলে "শুভ সকাল" বা নিদেনপক্ষে "Hello" বলুন। একইভাবে আপনাকে কেউ সালাম দিলে তার প্রতিউত্তর দিতে কখনো ভুল করবেন না।

মানুষের নাম সবসময় সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। আপনি যদি একজনের নামকে সঠিকভাবে উচ্চারণ করে তাকে ডাকেন, সে স্বাভাবিকভাবেই আপনার সাথে কথা বলার ব্যাপারে আগ্রহী হবে। যেমনঃ আমার নাম রিনি, এই নামেই আমি পরিচিত। অনেকে আমাকে পুরো নামে ডাকতে গিয়ে, তামান্না নিশাত বলতে যেয়ে ডাকে "তাহমিনা" নিশাত। স্বাভাবিকভাবেই তাদের সাথে আমার কথা বলতে গেলে ভুরু কুঁচকে যায়।

পোশাক, সাজগোজ এবং ব্যক্তিগত পরিছন্নতার ব্যাপারে সচেতন থাকা জরুরি। তারমানে এই না যে আপনাকে দামি পোশাক, দামি সুগন্ধি ব্যবহার করতে হবে। পরিপাটি থাকাটাই মুখ্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages