Boxed Width - True/False

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২ জুন, ২০২১

ব্লগ কি ? ব্লগ সাইট বানানো জন্য কি কি প্রয়োজন ?

* ব্লগ কি 

ব্লগ হলো একটি অনলাইন সংবাদ বা তথ্য সাইট যেখানে বিপরীত কালানুক্রমিক ভাবে তথ্য প্রকাশ  করা হয় অর্থাৎ, নতুন নতুন তথ্য গুলি সবার প্রথমে প্রকাশ  করা হয় এবং ক্রমে ক্রমে এগুলির পূর্বে  আবার যখন কোনো নতুন তথ্য পাওয়া যায় আবার সেই নতুন তথ্য সবার প্রথমে প্রদর্শন করা হয়। এটি এমন একটি মাধ্যম যেখানে কোনো লেখক বা একদল কিছু লেখক একটি পৃথক বিষয়ে তাদের মতামত ভাগ করে নেন।

*ব্লগের উদেশ্য কি? (Purpose of Blog)

  ব্লগের বিভিন্ন রকম উদ্দেশ্য থাকতে পারে। কেউ ব্লগ ব্যবহার করে সখ পুরণ করার জন্য, আবার কেউ তা নিজর প্রতিদিনের ডায়েরী হিসেবে ব্যবহার করার জন্য, আবার অনেকেই অর্থ  উর্পাজন করার জন্য। এই সময় আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটি ব্লগের অনেক গুলি উদেশ্য এবং কারণ আছে। সে আপনি একটি পার্সোনাল ব্লগ বলুন বা বিসনেস ব্লগের ক্ষেত্রেই বলুন, একটি ব্লগ গোড়ে তোলার পেছনে নানান কারণ থাকে। বিসনেস, প্রজেক্ট বা প্রকল্প এবং অন্যান্য ব্লগের ক্ষেত্রে মুখ্য উদেশ্য হয়ে থাকে ব্লগের ট্রফিক বা অডিয়েন্স বাড়িয়ে গুগলে রেঙ্ক করে অর্থ উপার্জন করা। আর অন্য দিকে একটি পার্সোনাল ব্লগে কোনো লেখক বা একদল কিছু লেখক তারা তাদের নির্দিষ্ট কিছু দক্ষতা সবার সাথে শেয়ার করে, যদিও পার্সোনাল ব্লগের মাধমেও এখন সবাই অর্থ উপার্জন করে থাকেন।

*কিভাবে ব্লগ সাইট শুরু করা যায়?

ব্লগিং শুরু করার জন্য প্রথম পর্যায়ে যে জিনিসগুলি লাগে:

সবার প্রথমে একটি ভালো Niche বা ব্লগ টপিক ঠিক করুন।
এরপর আপনাকে একটি ব্লগের সঠিক নাম ঠিক করতে হবে। যা আপনার ব্লগটিকে রিপ্রেজেন্ট করবে
এলটি ভালো ব্লগিং প্লাটফর্ম খুঁজতে হবে।
আপনাকে একটি আপনার niche অনুযায়ী ডোমেইন নাম কিনতে হবে।
এরপর একটি ভালো হোস্টিং কিনতে হবে এবং তার সাথে আপনার ডোমেইন নাম কানেক্ট করতে হবে।
আপনার হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন।
এরপর আপনার ব্লগ সাইটের জন্য একটি হালকা এবং রেস্পন্সিভ থিম সিলেক্ট করুন।
এবং আর্টিকেল লেখা শুরু করুন।
একটি ব্লগ সাইট শুরু করার জন্য এই বিষয়গুলি হল প্রাথমিক বিষয় তবে অবশ্যই এর মধ্যে আরো কিছু ছোটো খাটো জিনিস আছে যেগুলি আপনাকে রিসার্চ করে জানতে হবে।

আপনি যদি ব্লগিং সম্পর্কে আরও বিস্তারিত ভাবে জানতে চান তাহলে আমি আপনাকে পরামর্শ দেবো আপনি ইউটিউবের সাহায্য নিতে পারেন।

*ব্লগ শুরু করার জন্য কিসের প্রয়োজন ?

একটি ব্লগ সাইট শুরু করার জন্য আপনার সবচে আগেই প্রয়োজন হবে "ব্লগের বিষয়". সবচে আগেই, আপনি এইটা নিশ্চিত করতে হবে যে, আপনি কি বিষয়র উপর ব্লগ বানাবেন এবং কোন টপিকের ওপরে প্রতিনিয়ত আর্টিকেল লিখবেন। বিশ্বাস করুন, সবচে আগেই যদি আপনি আপনার ব্লগের topic, subject বা niche ঠিক না করেনিন, তাহলে পরে গিয়ে সফলতা পেতে অনেক অসুবিধে হবে।

উদাহরণ স্বরূপে - আমার বাংলা ব্লগের বিষয় হলো "technology". এবং, আমি আমার ব্লগে যেসব আর্টিকেল লিখি, সবটাই technology র সাথে জড়িত।

এভাবেই, আপনারা বিভিন্ন বিষয় নিয়ে ব্লগ বানাতে পারবেন যেগুলিতে আপনার নিজের অভিজ্ঞতা এবং ইন্টারেস্ট রয়েছে।

বাস, ব্লগের বিষয় বা টপিক ঠিক করে নেয়ার পর, আপনি রেগুলার ভালো ভালো আর্টিকেল লিখুন। এতে, আপনার ব্লগে ইন্টারনেট থেকে ভিসিটর্স বা ট্রাফিক সার্চ ইঞ্জিনের মাধ্যমে আসতেই থাকবে, এবং তারপর ব্লগে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি টাকা আয় করা শুরু করতে পারবেন।
ব্লগ শুরু করার জন্য কিসের প্রয়োজন ?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages